বিষধর কেউটে সাপ উদ্ধার
দি নিউজ লায়ন; রবিবার সকালে মাছ ধরার মুগরির মধ্যে আটকে পড়া একটি কেউটে সাপ কে উদ্ধার করল বন দফতর। স্হানীয় ও বন দফতর সুত্রে জানা গেছে এদিন সকালে উলুবেড়িয়া থানার কামারপুকুর কুবা মসজিদ সংলগ্ন একটি জমিতে মাছ ধরার জন্য পাতা মুগরির মধ্যে কেউটে সাপটিকে আটকে থাকতে দেখতে পান স্হানীয়রা।
পরে বন দফতরে খবর দিলে দুপুরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা। এ প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন সাপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

Post a Comment