শ্বাসনালী কাটা মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন; রবিবার সকালে বামনগোলা থানার গুয়াপারা এলাকার এক জমি থেকে এক ব্যক্তির শ্বাসনালী কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করলো পুলিশ । ঘটনাস্থল থেকে পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মৃতের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়।
তবে এই খুনের ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে পরিষ্কার করে জানাতে পারে নি মৃত ওই যুবকের পরিবার। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কনক দাস (২৯)। তার বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের গুয়াপরা এলাকায়। মৃত যুবক পেশায় একজন দিনমজুর। মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, কনক দাস শনিবার সন্ধ্যায় বাড়ি কাজের উদ্দেশ্যে বের হয়।
তারপর সে আর বাড়ি ফিরে নি। অনেক রাত পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে গেলে কোনো হদিস মেলে নি। এদিন সকালে ওই গ্রামের কিছু কৃষক মাঠে কাজ করতে গেলে কনকের গলা কাটা দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। পরে বামনগোলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে কে বা কারা খুন করলো কিছুই বুঝতে পারছ না পরিবারে সদস্যরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Post a Comment