নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য ছড়ালো। পকেট থেকে দুটি চাকু ও একটি মোবাইল উদ্ধার হয়েছে।অনলাইন গেম এ আসক্তির কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
তুফানগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত্যুঞ্জয় মিশ্র। তার ছেলে,স্বাগত মিশ্র। বয়স ২১। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। শনিবার ভোর থেকেই নিখোঁজ হয়ে যায় বলে জানা যায়। ছেলেকে দেখতে না পেয়ে, খোঁজাখুঁজি শুরু করে দেন স্বাগতর মা, বাবা,। সারাদিন খোঁজাখুঁজির পর না পাওয়ায়, তুফানগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।
পরিবারের তরফে জানানো হয়, স্বাগত প্রতিনিয়তই, ল্যাপটপে গেম নিয়ে ব্যস্ত থাকতেন, এই গেম খেলেই হয়তো নিখোঁজ হয়েছেন।দুদিন ধরে নিখোঁজ থাকার পর ১০নম্বর ওয়ার্ডের নিখোঁজ স্বাগত মিশ্রর মৃত দেহ ভেসে থাকতে দেখা যায়, তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের বেগার খাতা এলাকার রায়ঢাক নদীতে। তারপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়, তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ মৃত দেহ উদ্ধার করে মৃতদেহর পকেট থেকে, দুটো চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কিভাবে ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Post a Comment