হাতির হামলায় মৃত পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন বিরবাহা হাঁসদা - The News Lion

হাতির হামলায় মৃত পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন বিরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়ন;  রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের কলাবনি এলাকায় পাঁড়ু মাহাতো নামে ৭০ বছরের এক বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিষে মেরে দেয় একটি দাঁতাল হাতি। তার বাড়ি স্থানীয় বরিয়া গ্রামে। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । উত্তেজিত গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । 


হাতির হামলায় মৃত্যুর ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই বন দপ্তরের আধিকারিকদের নিয়ে বরিয়া গ্রামে মৃতের বাড়িতে যান পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের প্রতিমন্ত্রী বির বাহা হাঁসদা। তিনি মৃতের পরিবার বর্গকে  সমবেদনা জানান । সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকার চেক মৃতের পরিবারের হাতে তুলে দেন  । সেই সঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের একজন চাকরি পাবে। খুব শীগ্রই তার চাকরির ব্যবস্থা করা হবে।


 সেই সঙ্গে তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন। তিনি বলেন এই এলাকার মানুষের হাতি নিয়ে একটা সমস্যা রয়েছে ।তাই কিভাবে হাতিকে ওই এলাকা থেকে সরানো যায় তার জন্য বন দফতর চিন্তাভাবনা শুরু করেছে। তিনি ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানান। সেই সঙ্গে বনদপ্তর হাতি গুলির উপর নজরদারি শুরু করেছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.