শ্যামপুরে ট্যারান্টুলা আতঙ্ক - The News Lion

শ্যামপুরে ট্যারান্টুলা আতঙ্ক

 


দি নিউজ লায়ন;  শ্যামপুর থানা থানা এলাকার রায়দিঘিতে পরিত্যক্ত একটি বাড়ি ভাঙার সময় লোমশ বেশ কয়েকটি মাকড়শা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মাকড়শা গুলিকে ট্যারান্টুলা ভেবে স্হানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সকালে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি মাকড়শা উদ্ধার করে নিয়ে আসেন। এ প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন এটি একপ্রকার মাকড়শা। তবে এটিকে ট্যারান্টুলা ভেবে আতঙ্কিত হয়ে পড়ায় আমরা মাকড়শা গুলিকে উদ্ধার করেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.