বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ২০০ বিজেপি কর্মীর
দি নিউজ লায়ন; আজ লাভপুর বিধানসভা এলাকার বিধায়ক অভিজিৎ সিংহ-এর হাত ধরে তৃণমূ্লে যোগ দলেন ২০০ জন বজেপি কর্মী। লাভপুরের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় করোনার বিধিবদ্ধ সতর্কীকরণ ও সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে আনুষ্ঠানিকভাবে ওই ২০০জন তৃণমূ্লের দলীয় পতাকা তুলে দেন।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দ।সুত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। “এই সব কর্মীরা এখন নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় তৃণমূলে ফিরে এলেন,” বলে জানান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।
তিনি আরও বলেন, “বিজেপির নেতাকর্মীরা ভাওতা দিয়ে অনেক তৃণমূল কর্মী সমর্থককে সাময়িকভাবে প্ররোচিত করেছিলেন। বিজেপি চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে, কিন্তু বাংলাসহ বীরভূমের মানুষ বুঝিয়ে দিয়েছেন বিজেপির কোন ঠাঁই নাই এখানে। নির্বাচনের পরপরই বিজেপির চালাকি বুঝতে পেরে দলে ফিরতে চাইছিলেন এই সকল কর্মী সমর্থকরা, পরে অনুব্রত মণ্ডলের সম্মতি পেয়ে আবার তাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।”

Post a Comment