কালো পতাকা এবং ঝাড়ু নিয়ে সায়ন্তন বসুকে তাড়া করল শীতলকুচির গ্রামবাসীরা - The News Lion

কালো পতাকা এবং ঝাড়ু নিয়ে সায়ন্তন বসুকে তাড়া করল শীতলকুচির গ্রামবাসীরা

 


দি নিউজ লায়ন;  বুধবার হঠাৎ শীতলকুচির গ্রামবাসীদের সামনে উপস্থিত হন সায়ন্তন বসু, নিশীথ প্রামানিক।এই দুই নেতাকে দেখেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন তারা। তারা প্রশ্ন তোলে  9 এর মধ্যে 7 সিট জিতেছেন এতদিন কোথায় ছিলেন??"  তিন বছরে দেখা মেলেনি সাংসদের, আজ হঠাৎ কেন? এরা সকলেই সাধারণ গ্রামবাসী। ভাজপা সমর্থক। 


  কালো পতাকা এবং ঝাড়ু নিয়ে কার্যত তাড়া করেন তাদের। বুধবার সিতাইয়ে মৃত বিজেপি কর্মী অনিল বর্মনের বাড়িতে যাওয়ার পথে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে দেখা না করেই ফিরে যেতে হল বিজেপি প্রতিনিধি দলকে। বুধবার বিকেলে সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজলি চটকা গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই প্রতিনিধি দলে ছিলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু, সাংসদ নিশীথ প্রামানিক,  বিজেপি বিধায়ক মালতি রাভা রায়, নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা। 


এদিন বিকালে ওই এলাকায় গেলে গ্রামবাসীরা কালো পতাকা, ঝাড়ু নিয়ে বিক্ষোভ দেখায়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপি নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ কারীদের সরিয়ে তাদের বের করে নিয়ে যায়। পরে তারা সেখান থেকে শীতলখুচি এলাকায় চলে যান। সেখানেও বিক্ষোভের মুখোমুখি হন তারা। বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম।  এক মুহূর্তের জন্যও দেখা যায়নি বিজেপি বিধায়ক বা দলীয় নেতৃত্ব দের। আজ হঠাৎ তাদের আগমন গ্রামবাসীরা মেনে নিতে পারিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.