এবার আরএসএসের সদস্য দলত্যাগ করে যোগ দিলেন জোড়াফুলে
দি নিউজ লায়ন; শিলিগুড়িতে আরএসএসের সদস্য দলত্যাগ করে যোগ দিলেন জোড়াফুলে। শনিবার শিলিগুড়ি হিলকার্ট রোডের দার্জিলিং জেলা তৃনমূল কাৰ্য্যালয়ে শহরের আরএসএস সদস্য তথা বিজেপির মিডিয়া সেলের ভাইস প্রেসিডেন্ট রাজেন ছেত্রী তৃণমূলে যোগ দেন।
তার হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্যরা। এদিন একইসঙ্গে যোগদান করেন প্রাক্তন সিপিআইএমের মহিলা কাউন্সিলর উমা গোয়েলও।
তিনি ২০০৪-২০০৯ পর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের ১১নাম্বার ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ছিলেন। দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান জুন মাস জুড়ে যোগদান চলবে। এদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দলের কাজে লাগানো হবে।

Post a Comment