ছয় বছরের জট কাটিয়ে দেড়মাসেই শিলিগুড়িকে নির্মল শহর হিসেবে ঘোষনা করল তৃণমূল - The News Lion

ছয় বছরের জট কাটিয়ে দেড়মাসেই শিলিগুড়িকে নির্মল শহর হিসেবে ঘোষনা করল তৃণমূল

 


দি নিউজ লায়ন;  বাম আমলের দীর্ঘ ব্যার্থতায়  নির্মল বাংলা হতে পারেনি শিলিগুড়ির মত মেট্রোপলিটন শহর। ছয় বছরের জট কাটিয়ে দেড়মাসে শিলিগুড়িকে নির্মল শহর হিসেবে ঘোষনা করে কামাল তৃণমূলের। সম্প্রতি দেড় মাস আগে শিলিগুড়ি পুরনিগমের দায়িত্ব নিয়েই দীর্ঘদিনের পুরনিগমের গলদের জেরে নির্মল বাংলা প্রকল্পের প্রাপকদের আটকে থাকা প্রাপ্য অর্থ দ্রুত পাইয়ে দিতে, দপ্তরীয় প্রক্রিয়াকরণ শেষ করে কাজ শুরুর ব্যবস্থা করেন।শনিবার পুরনিগমের প্রশাসক বোর্ডের তরফে শিলিগুড়ি শহরকে নির্মল বাংলা হিসেবে ঘোষণা করা হয়। ৩০শে জুনের পর থেকে শিলিগুড়ি শহরকে উন্মুক্ত শৌচমুক্ত এলাকা হিসেবে সামনে রাখা হবে।


 ৩০শে জুনের পর থেকে খোলা শৌচ কার্য হলে জমরিমানা ধার্য্য হবে। বস্তি উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার জানান পুরনিগমের গলদের জেরে পুর খাতে ওডিএফের টাকা এলেও বিগত তিন বছরে প্রকল্পের প্রাপকেরা একটি টাকাও পায়নি। যার জেরে শিলিগুড়ি শহরকে নির্মল করা যায়নি। এই কম সময়ের মধ্যেই যাবতীয় জট কাটিয়ে আটকে থাকা প্রকল্পের কাজে গতি ফেরানো হয়। ১২০০প্রাপকদের শৌচালয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হয়েছে। মাঝ পথে আটকে থাকা ২২০০ প্রাপকদের জিও ট্যাগিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।


এই প্রকল্পের আওতায় মোট প্রায় ৩৫০০হাজার প্রাপক উপকৃত হবেন। এছাড়াও শহরের এলাকাভিত্তিক জন সাধারনের জন্য  পুরনিগমের তরফে সুলভ শৌচালয়,বায়ো টয়লেট, কমিউনিটি শৌচালয় তৈরি করা হচ্ছে। ৩০শে জুন থেকে শিলিগুড়ি শহরে সম্পূর্ণরূপে প্রকাশ্যে শৌচ কর্ম নিষিদ্ধ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে প্রথম পর্যায়ে ২০০ টাকা জরিমানা ধার্য্য করা হবে পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে হাউসিং ফর অলের মাঝপথে  আটকে পড়া প্রকল্পের ক্ষেত্রে ৪০০জন প্রাপককে প্রথম পর্যায়ে গুরুত্ব দিয়ে সত্ত্বর প্রক্রিয়াকরণ শেষ করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.