সোমবার থেকে ফৌজদারি এবং দেওয়ানি আদালতে কাজ চলবে
দি নিউজ লায়ন; করোনার জেরে এতোদিন আইনজীবীরা কাজে যোগ দেন নি। এবার বর্ধমান আদালতে আইনজীবীরা সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দেবেন। ফৌজদারি এবং দেওয়ানি আদালতে কাজ চলবে। তবে, কেবলমাত্র কাস্টডি ট্রায়াল ছাড়া অন্য মামলার সাক্ষ্যদানে অংশ নেবেন না আইনজীবীরা।
শনিবার বার অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপ্রার্থীদের কথা মাথায় রেখেই করোনা পরিস্থিতিতেও আইনজীবীরা কাজে যোগ দিচ্ছেন বলে বার অ্যাসোসিয়েশনের দাবি। দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় সমস্যায় পড়েন বিচারপ্রার্থীরা। আইনজীবীদের কাজ শুরুর ঘোষণায় স্বস্তিতে বিচারপ্রার্থীরা।

Post a Comment