কোচবিহারের দফায় দফায় জন বার্লা এবং সৌমিত্র খাঁ এর কুশপুতুল দাহ করে বিক্ষোভ - The News Lion

কোচবিহারের দফায় দফায় জন বার্লা এবং সৌমিত্র খাঁ এর কুশপুতুল দাহ করে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  কোচবিহারের বিভিন্ন থানায় মোট ছয়টি অভিযোগ দায়ের করার পর জন বারলার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন কোচবিহার জেলা তৃণমূল ছাত্রপরিষদ এবং যুব তৃণমূল। বুধবার কোচবিহার শহর ভবানীগঞ্জ বাজার, মাথাভাঙ্গা, 1 নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েত, দিনহাটা এবং তুফানগঞ্জে আলাদা আলাদাভাবে জন বারলার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। কোচবিহার ভবানীগঞ্জ বাজারে যুব তৃণমূল নেতা শায়ন দীপ গোস্বামীর নেতৃত্বে কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।


 একইসঙ্গে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করা হোক। ২১-এর ভোট রেজাল্টের পরেই এই দাবি নিয়ে বিভিন্ন ধরণের আন্দোলন চলছে। বিশেষ করে বিভিন্ন সামাজিক মাধ্যম, ফেসবুক গ্রুপ, পেইজ এ উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে করার দাবির সমর্থনে পোস্ট করেছেন অনেকেই । এই অবস্থায় উত্তরবঙ্গ আলাদা রাজ্য হচ্ছে এই শোরগোলে তৃণমূল-বিজেপি সংঘাত রাজ্য রাজনীতি চরমে উঠেছে । সামাজিক মাধ্যমগুলিতেও চর্চার বিষয় হয়ে উঠেছে ।


 জেলা যুব তৃনমূলের তরফে সায়ন দ্বীপ গোস্বামী জানান,বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে হারাতে না পেরে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তার মধ্যে বড় চক্রান্ত হচ্ছে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা কখনোই মেনে নেওয়া যায় না। ধর্মের নামে রাজনীতি, মানুষের জাতি নিয়ে রাজনীতি, অন্ন বস্ত্র বাসস্থানের দাবি উঠলে রাজনীতি, দেশের কৃষকদের নিয়ে রাজনীতি, এটাই বিজেপির একমাত্র কাজ। উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের মৌলিক অধিকার, গৌণ। এর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ, জেলা যুব তৃণমূল, জেলার সকল স্তরের সুবুদ্ধি সম্পন্ন মানুষ সর্বদা লড়তে প্রস্তুত ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.