ভ্যাকসিন নেওয়া কে কেন্দ্র করে অরজগতা - The News Lion

ভ্যাকসিন নেওয়া কে কেন্দ্র করে অরজগতা

 


দি নিউজ লায়ন; বুধবার সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে ভ্যাকসিন নেওয়া কে কেন্দ্রে করে সাধারণ মানুষের মধ্যে বচসা বেঁধে।এদিন বেলা বাড়ার সাথে সাথে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষজনের লম্বা লাইন পড়ে হাসপাতাল চত্বরে।শুরু হয় ধাক্কা ধাক্কা লাইন নিয়ে ফলে অরজগতা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকে শুরু হয় কুপন বিতরণ হাসপাতাল থেকে।আর এই কুপন নেওয়া জন্য সাধারণ মানুষের মধ্যে বেঁধে যায় হুড়োহুড়ি।প্রতিদিন ২৩০ থেকে ৩০০ জনকে পর্যন্ত দেওয়া হচ্ছে ভ্যাকসিন।


তবে এদিন ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষের সংখ্যা ছিল তুলনামূলক অনেক বেশি।ফলে হুড়োহুড়ি বেঁধে যায় ভ্যাকসিন নেওয়া কেন্দ্র করে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিবাহিনী।পুলিশ তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস জানান ক্যানিং মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নেওয়া কে কেন্দ্র সাধরণ মানুষের মধ্যে অরজগতা হলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এমন ধরনের ঘটনা কেন ঘটলো সে বিষয়ে দেখা হচ্ছে এবং বিভাগীয় দফতর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।জেলা স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখার্জি জানান ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে  ভ্যাকসিন নেওয়া কে কেন্দ্রর একটু ঝামেলা হয় এমন ধরনের তা খবর পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.