ফের বাঁকুড়ায় বিজেপি শিবিরে ধস - The News Lion

ফের বাঁকুড়ায় বিজেপি শিবিরে ধস

 


দি নিউজ লায়ন;   ফের বিজেপি শিবিরে ধস নামল বাঁকুড়ায় । বাঁকুড়ার পাত্রসায়েরের পর এবার কোতুলপুরে পদ্ম শিবির ছেড়ে তৃনমূলের পতাকা কাঁধে তুলে নিলেন প্রায় চারশো টি বিজেপি কর্মী ও সমর্থক পরিবার । আজ বাঁকুড়ার কোতুলপুরে দলে নবাগতদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা । বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপির প্রতি দলের কর্মী ও সমর্থকদের মোহভঙ্গ হওয়ার ঘটনা ঘটছে বাঁকুড়া জেলার প্রতিটি প্রান্তে । 


প্রতিদিনই জেলার কোথাও না কোথাও বিজেপি কর্মীরা পদ্ম পতাকা ছেড়ে কাঁধে তুলে নিচ্ছেন ঘাসফুলের পতাকা । সেই ধারাবাহিকতারই অন্যতম সংযোজন হল শুক্রবার । সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি প্রার্থীর হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা বিজেপি কর্মী সমর্থকদের একটা বড় অংশ যোগ দিলেন তৃনমূলে । সদ্য তৃনমূলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের দাবি, বিধানসভা নির্বাচনে অনেক পরিশ্রম করে কোতুলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহারকে আমরা জিতিয়েছিলাম । 


কিন্তু জয়লাভের পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি । ফলাফল ঘোষণার পর প্রাকৃতিক বিপর্যয় হোক বা রাজ্যে বিজেপির ভরাডুবি জনিত সমস্যা কোনো ক্ষেত্রেই তাঁকে আমরা নিচু তলার কর্মী ও সাধারণ মানুষ কাছে পাইনি । তাঁর প্রতি ও বিজেপি দলের প্রতি আমাদের আস্থা হারিয়ে গেছে । সেকারনেই আমরা তৃনমূলে যোগ দিয়েছি । তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, কোতুলপুরে চারশোটি বিজেপি কর্মী সমর্থকদের পরিবার আমাদের দলে যোগ দেওয়ায় এই এলাকায় আমাদের সংগঠন আরো মজবুত হল । মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্ব ছাড়া এ রাজ্যে প্রকৃত উন্নয়ন যে সম্ভব নয় তা তাঁরা উপলব্ধি করে এদিন পদ্ম শিবির ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.