নদী বাঁধ পরিদর্শনে বঙ্কিম চন্দ্র হাজরা
দি নিউজ লায়ন; রাত পোহালে সুন্দরবনের নদী গুলিতে পূর্ণিমার ভরা কোটাল।ফলে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা নদীর জল পথে ভেসেলে করে নদী বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।
এদিন সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, কাকদ্বীপের মহকুমা শাসক, সার্কেল ইন্সপেক্টর, সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দদের উপস্থিতিতে জলপথে ভেসেল সহযোগে সুন্দরবন তথা সাগর ও ঘোড়ামারা দ্বীপের ক্ষতিগ্রস্ত নদী বাঁধ গুলির পুনর্গঠনের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী।
সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা জানান ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয় নোনা জল লোকালয়ে ঢুকে।যে সমস্ত জায়গায় নদী বাঁধ ভেঙে যায় সেগুলি জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়েছে।যেহেতু রাত পোহালে সুন্দরবনের নদী গুলিতে পূর্ণিমার ভরা কোটাল।সুন্দরবনের বিভিন্ন এলাকায় চলছে মাইকের মাইকিং।সর্তক করা হচ্ছে সাধারণ মানুষজনকে।আর এই ভরা কোটাল কে কেন্দ্র করে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে যাতে কোন রকম অসুবিধা না সাধারণ মানুষজনের।

Post a Comment