মল্লিকপুরে গুলি চালনার ঘটনায় ডায়মণ্ডহারবার থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত - The News Lion

মল্লিকপুরে গুলি চালনার ঘটনায় ডায়মণ্ডহারবার থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত

 


দি নিউজ লায়ন;   মল্লিকপুর রেলগেটে গুলি চালনার ঘটনায় ডায়মণ্ডহারবারের এক হোটেল থেকে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। সঙ্গে আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্তের নাম সাব্বির বেগ। ধৃতকে শুক্রবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। প্রসঙ্গত, গত ১৯ জুন রাতে মল্লিকপুর রেলগেটে মাদক ও পাতা ব্যবসার আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গুলি চালনার ঘটনা ঘটে।


 অভিযোগ উঠেছিল, সাব্বির বেগ তার গ্যাং দের নিয়ে বাইকে করে এসে দুই-তিন রাউন্ড গুলি চালায়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ অস্ত্রের সন্ধানে তল্লাশি চালাবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিল। শেষে ডায়মণ্ডহারবারের এক হোটেলে উঠেছিল। সেখান থেকে তাকে ধরে আনা হয়। এই গুলি চালনার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৫ জন কে মোট গ্রেপ্তার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.