পার্টি অফিসে হামলার পরেও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন, প্রতিবাদে সরব হাওড়া সদর বিজেপি - The News Lion

পার্টি অফিসে হামলার পরেও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন, প্রতিবাদে সরব হাওড়া সদর বিজেপি

 


দি নিউজ লায়ন; জেলা সদর পার্টি অফিসে হামলার পরে মাস পেরলেও এখনও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বুধবার সকালে ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে এই নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপির হাওড়া সদর নেতৃত্ব। 


রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচারের প্রতিবাদে এবং হাওড়ায় গত মে মাসে 'তৃণমূল' আশ্রিত দুষ্কৃতিদের দ্বারা বিজেপি অফিসে হামলার প্রতিবাদে এদিন হাওড়ার পঞ্চাননতলায় দলীয় কার্য্যালয়ের সামনে প্রতিবাদ জানায় বিজেপি। প্ল্যাকার্ড হাতে দলের নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হন। তাঁদের অভিযোগ, ওই হামলার পর এতগুলো দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নিলনা। এদিন ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির পুনঃস্থাপনা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.