দুষ্কৃতীদের আক্রমণে গুরুত্বর জখম তৃণমূলের উপ প্রধান সহ ৫ জন তৃণমূল
দি নিউজ লায়ন; রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তৃণমূল কংগ্রেসের খতিব সরদার সহ আরও বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক বুদোখালি লস্কর পাড়া গ্রামে যায় ম্যানগ্রোভ রোপণ কর্মসূচীর কাজ খতিয়ে দেখতে।আগামী কাল সোমবার একটি সরকারি অনুষ্ঠান আছে ম্যানগ্রোভ রোপণ নিয়ে।আর সেই কাজ খতিয়ে দেখে উপ প্রধান তৃণমূল কংগ্রেসের খতিব সরদার বাড়ি ফেরার পথে বেশ কয়েক জন দুষ্কৃতী লাঠি সোটা কোদাল নিয়ে চড়াও হয় উপ প্রধান খতিব সরদারের উপর।দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে উপ প্রধান কে।
আর উপ প্রধান কে বাঁচাতে গেলে জখম হয় উপ প্রধানের সরকারি গার্ড মতিয়ার রহমান সহ তৃণমূলের সক্রিয় কর্মী হায়দার সেখ,ছমির উদ্দিন লস্কর,নুর ইসলাম লস্কর,বাবুর আলি গায়েন।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে দুপুর আড়াইটা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে আসেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ রাম দাস।তিনি জখম উপ প্রধান খতিব সরদার ও জখম তৃণমূলের সক্রিয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সমস্ত অভিযোগ মন দিয়ে শোনেন।
এ বিষয়ে বিধায়ক পরেশ রাম দাস বলেন দুষ্কৃতীদের আক্রমণে তৃণমূল কংগ্রেসের উপ প্রধান খতিব সরদার গুরুত্বর জখম হয়।এছাড়া উপ প্রধানের সরকারি গার্ড এবং বেশ কয়েক জন তৃণমূলের সক্রিয় কর্মী জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।তবে কে আই এস এফ করতো কে বিজেপি করতো এটা বড় কথা নয়,যারা এমন ধরনের ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী।পুলিশ প্রশাসনকে বলা হয়ে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।চলছে পুলিশি চিরুনি তল্লাশি।তবে এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment