গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার রানাঘাট মিলপাড়ার কাছে শিয়ালদা শাখার আপ রেল লাইনের মাঝে দেহটি উদ্ধার করে রানাঘাট জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খুন হওয়া যুবকের নাম জানা যায় অমিত রায় ওরফে কৃষ্ণ। বছর আঠাশ-এর ওই যুবকের বুকের ডান দিকে ক্ষত রয়েছে। একইসঙ্গে মাথায় ভারী আঘাতের ক্ষত রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। যদিও ঘটনাস্থলে ধানতলা থানার পুলিশ তদন্তে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া কৃষ্ণ রায়ের বিরুদ্ধে ধানতলা থানায় একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি জেল থেকে ছাড়া পায়। ওই যুবকের অতি সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছিল। ওই ঘটনায় কৃষ্ণের সাগরেদরা গ্রেপ্তার হলেও,অধরা ছিল কৃষ্ণ। খুনের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment