ফোন করে ডেকে নিয়ে গিয়ে ভোজালির কোপ এক তৃণমূল কর্মীকে - The News Lion

ফোন করে ডেকে নিয়ে গিয়ে ভোজালির কোপ এক তৃণমূল কর্মীকে



দি নিউজ লায়ন;    রবিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহর লাগোয়া কাঞ্চন অয়েল মিল এর কাছে। আহত তৃণমূল কর্মীর নাম অঞ্জন পান্ডা। তার বাড়ি ঝাড়গ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড  এর ঘোরাধরা বিবেকানন্দ পল্লী এলাকায়। তাকে ফোন করে দক্ষিণ সোলের এক যুবক ঝাড়গ্রাম কাঞ্চনওয়েলমিল  এর কাছে ডাকে। সে সেখানে যাওয়ার পর তাঁকে ঘিরে ধরে ভোজালি চালায় বলে অভিযোগ।ওই যুবকের সাথে  তাকে নিয়ে মোট চারজন ছিল।তারাই তাকে ভোজালি চালিয়েছে বলে সে অভিযোগ করেন।বিষয় টি জানতে পেরে তার পরিবারের লোকেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এসে ভর্তি করে।  


খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ঝাড়গ্রাম এর বিধায়ক তথা বন দপ্তরের প্রতিমন্ত্রী বীর বাহা হাঁসদা। তিনি বলেন বিষয়টি ঝাড়গ্রাম এর পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ কে জানানো হয়েছে।তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে ।সেই সঙ্গে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বির বাহা হাঁসদা বলেন নির্বাচনের পর শান্ত ঝাড়গ্রাম কে অশান্ত করে তোলার জন্য শনিবারই একজন এসেছিলেন। তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।তার উস্কানিতেই ফের জঙ্গলমহল কে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।


 আগামী দিনে শুভেন্দু অধিকারী সহ বিজেপির কোন নেতাকে জঙ্গলমহলে ঢুকতে দিবেনা বলে তিনি হুশিয়ারি দেন। তিনি বলেন জঙ্গলমহলের  শান্তি বজায় থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যদি কেউ উস্কানিমূলক বক্তব্য রেখে জঙ্গলমহলে অশান্ত করার  চক্রান্ত  করে তার বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ রুখে দাঁড়াবে। তিনি ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দলের ওই কর্মীকে ভজালি চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন ।তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.