বঙ্গভঙ্গের উষ্কানীমূলক মন্তব্যের প্রতিবাদে শিখা চ্যাটার্জীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ যুব তৃনমূলের - The News Lion

বঙ্গভঙ্গের উষ্কানীমূলক মন্তব্যের প্রতিবাদে শিখা চ্যাটার্জীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ যুব তৃনমূলের


দি নিউজ লায়ন;  বঙ্গভঙ্গের উষ্কানীমূলক মন্তব্যের প্রতিবাদে বিজেপি বিধায়কের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ তৃনমূলের। রবিবার শিলিগুড়ির পার্শ্ববর্তি ডাবগ্রাম ফুলবাড়ি মধ্য শান্তিনগর এলাকায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জীর বাড়ির সামনে এদিন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অবস্থান বসে ওই এলাকার যুব তৃনমূল কর্মী সমর্থকেরা। সম্প্রতি  জন বারলার বাংলা ভাগের মন্তব্যের পর একাধিক বার রাজ্য খন্ডনের বিচ্ছিন্নতাবাদের  উসকানীমূলক মন্তব্য করেছেন প্রকাশ্যে গন মাধ্যমে তিনি। যাতে এলাকার  মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে বিধায়কের বিরুদ্ধে। 


এদিন যুব তৃনমূলের তরফে প্ল্যকার্ড হাতে বাংলা ভাগের বিরোধিতা করে প্রতিবাদ স্বরূপ শান্তিপূর্ণ প্রতীকী অবস্থান করেন তারা। ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃনমূলের তরফে জানানো হয় এলাকার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী  ক্ষমতায় আসীন হয়ে বাংলা ভাগের চক্রান্ত করছেন। বাংলা ভাগের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন তিনি। তার এই ঘৃণ্য চক্রান্তের  বিরোধীতা করছি আমরা। এটা শান্তিপূর্ণ প্রতীকী আন্দোলন। কিন্তু তিনি যদি এই চক্রান্ত থেকে সরে না আসেন তবে বাংলা ভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। তৃনমূল বাংলা ভাগের চক্রান্ত কারীদের পথে নেমে রুখবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.