কোভিড পরবর্তীতে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইক্রিয়াটিক ক্লিনিক
দি নিউজ লায়ন; কোভিড পরবর্তীতে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে মিউজিক থেরাপি ও ম্যাগনেটিক স্টিমুলেশনকে হাতিয়ার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইক্রিয়াটিক ক্লিনিক। মেডিকেলের মূল সাইক্রিয়াটিক বিভাগের সঙ্গেই পোস্ট কোভিড রুগীদের জন্য এই বিভাগ চালু হচ্ছে। ২০-২৫ টি শয্যা রাখা হচ্ছে পোস্ট কোভিড চিকিৎসার জন্য।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইক্রিয়াটিক বিভাগের বিশেষজ্ঞ মনরোগ চিকিৎসক ডঃ উত্তম মজুমদার জানান
কোভিড নেগেটিভ হলেও আক্রান্তদের এক তৃতীয়াংশের শরীড়ে এই সংক্রমন জটিল দীর্ঘমেয়াদি রোগের পাশাপাশি মানসিক নানা সমস্যা তৈরী করছে। কোভিড আক্রান্তের এক তৃতীয়াংশ মানুষ করোনা সেরে আতঙ্ক, খিঁচুনি, স্মৃতিশক্তি হ্রাস সহ নানা মানসিক সমস্যায় ভুগছেন। তাদের সময় থাকতেই সঠিক চিকিৎসা প্রয়োজন। বয়স্কদের মধ্যে মানসিক এই সমস্যা তীব্র হচ্ছে।
তিনি বলেন দীর্ঘমেয়াদি আইসিইউ, ভেন্টিলেশনে থাকার জেরেও অনেকের মধ্যে একটা গভীর মানসিক সমস্যা তৈরি হয়। আবার কোভিডে প্রচুর আর্থিক ক্ষতির জেরেও মানসিকভাবে ভেঙে পড়ায় মনরোগ বাসা বাঁধছে অনেকে। এই ক্লিনিকে মূলত পৃথক করে কোভিড আক্রান্ত সেরে ওঠা রুগীদের ওপর নজর দেওয়া হবে। এই ক্লিনিকে ইন্ডোর ও আউটডোর উভয় পরিষেবা থাকছে। বহির্বিভাগে রুগী প্রাথমিক চিকিৎসার পর ভর্তির করে থেরাপি বা ম্যাগনেটিক স্টিমুলেশনের প্রয়োজন হলে তা দেওয়া হবে। এক্ষেত্রে তিনি জানান মিউজিক থেরাপি বহু মানসিক রোগের ক্ষেত্রেই দাওয়াই হিসেবে কাজ করে। বিশেষত যেহারে কোভিডের জেরে মানুষের মধ্যে মানসিক অবসাদের প্রবণতা বাড়ছে সেক্ষেত্রে মহাঔষুধি হতে পারে এটি। এই সমস্ত রুগীর চিকিৎসা ক্ষেত্রে মিউজিক থেরাপি ভালো সারা দেয়। ম্যাগনেটিক স্টিমুলেশনের মাধ্যমে মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি করা হয়। এই দুই অত্যাধুনিক যন্ত্রই রাজ্যের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পোস্ট কোভিড ক্লিনিকে আসতে চলেছে। ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। তিনি আরও জানান ভাইরাসের হানায় মানব শরীরের শারীরিক রোগের সঙ্গে কিভাবে জটিল মানসিক সমস্যা যুক্ত হচ্ছ যা মানসিক ভারসাম্যের ছন্দপতন ঘটাচ্ছে তা নিয়েও তথ্য অনুসন্ধান করছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনরোগ বিভাগ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান সোমবার আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটি চালু হবে।
এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে রাজ্যের তরফে ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতিও সত্তর পৌঁছে যাবে। অন্যদিকে অন্তঃসত্ত্বা মহিলাদের কোভিড ভ্যাকসিনের প্রয়োগের বিষয়েও আশাবাদী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন তথা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ সন্দীপ সেনগুপ্ত বলেন রাজ্যের তরফে এখনও কোনো গাইডলাইন আসেনি। তবে আমরা আশাবাদী অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণ খুবই প্রয়োজনীয় পদক্ষেপ। কোভিডের তৃতীয় ঢেউ রুখতে হলে টীকাকরন প্রয়োজন। ইতিমধ্যেই রয়েল কলেজ ও আমেরিকান কলেজের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞ সংস্থা ফ্রকসি টীকাকরনের সপক্ষে মতবাদ দিয়েছে।

Post a Comment