তৃণমূলে এসে এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখলেন মুকুল রায়
দি নিউজ লায়ন; তৃণমূলে এসে এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখলেন মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায়। রবিবার কৃষ্ণনগর ভাতজাংলায় প্রথমে তিনি আসেন এরপর তৃণমূল কর্মী সমর্থকরা তাকে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায়। এরপরই কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলে মুকুল রায় উপস্থিত হন, সেখানেই বিজেপি থেকে বেশকিছু কর্মী সমর্থক মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করে। যোগদান পর্বের শেষে মুকুল রায় বলেন, অনেকদিন বাদে কৃষ্ণনগরে পা রাখলাম কৃষ্ণনগরের মানুষ ভালো মানুষ। কৃষ্ণনগর কে আমি বহুদিন ধরে চিনি কৃষ্ণনগরের সার্বিক উন্নয়ন হোক এটাই আমি চাই।
যদিও যোগদান নিয়ে কোনোরকম মুখ খোলেননি মুকুল রায়, গত বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরের বিজেপির প্রার্থী হয়েছিলেন মুকুল রায়, প্রচুর ভোটে জয় যুক্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দলবদল করে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদান এর পরে আবারো এই প্রথম কৃষ্ণনগরে পা রাখলেন মুকুল রায় কৃষ্ণনগরে পা রেখে কৃষ্ণনগরের সার্বিক উন্নয়নের কথা বলেন মুকুল রায়। এই দিন বিজেপি থেকে তৃণমূল এ যোগদান করেন প্রায় একশত কর্মী।

Post a Comment