পণের দাবিতে সদ্যবিবাহিত নাবালিকা গৃহবধূকে খুনের দায়ে গ্রেফতার স্বামী - The News Lion

পণের দাবিতে সদ্যবিবাহিত নাবালিকা গৃহবধূকে খুনের দায়ে গ্রেফতার স্বামী

 


দি নিউজ লায়ন;  রবিবার মুর্শিদাবাদের নতুন গ্রাম এলাকায় পণের দাবিতে সদ্যবিবাহিত নাবালিকা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের দায়ে গ্রেফতার হলো স্বামী।  মৃত ওই নাবালিকা গৃহবধূর নাম সাদিয়া খাতুন (১৬)। পরবর্তীতে পুলিশ ওই নাবালিকার স্বামী পিয়ারুল কে গ্রেফতার করে বলে জানা যায়। প্রসঙ্গত, বছরখানেক আগে পেশায় পরিযায়ী শ্রমিক পিয়ারুল এর সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। 


অভিযোগ,বিয়ের পর থেকেই ওই নাবালিকা গৃহবধূকে পণের দাবিতে তার শ্বশুরবাড়ির লোকেরা অকথ্য নির্যাতন চালাত। এরপরই গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়ার মৃত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়ি থেকে। মৃতার পরিবারের লোকের অভিযোগ, সাদিয়াকে শ্বাসরোধ করে খুন করে তার শ্বশুরবাড়ির লোকেরা পরে তথ্য প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস লাগিয়ে দেহ ঘরের সিলিং এ ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহাকুমা হাসপাতালে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.