গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল এক বড় গোসাপ
দি নিউজ লায়ন; আজ রবিবার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের 2 নম্বর গেট এলাকায়, প্রথমে কানু গুহর বাড়িতে এবং পরবর্তীতে হরিদাস বিশ্বাসের রান্নাঘরে ঢুকে যায়, প্রমাণ সাইজের গোসাপ। প্রাথমিকভাবে শান্তিপুর থানায় ফোন করার পর, বনদপ্তরের প্রতিনিধি এসে প্রাণীটিকে উদ্ধার করে স্থানীয় রথিক বিশ্বাসের বাড়িতে দীর্ঘ কুড়ি মিনিটের প্রচেষ্টায় উদ্ধার হয়। বাহাদুরপুর পলাশ গাছিবীট অফিসে নিয়ে যায়। তিনি বলেন এমনিতেই শান্ত স্বভাবের হয়। তবু বিশাল আকার দেহের ওজনের কারণে খুব বেশি নড়াচড়া করতে পারছে না।
গোসাপ, কোনো সাপ নয়,এটি বড়সড় টিকটিকির মতো দেখতে কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জিভসম্পন্ন সরীসৃপ জাতীয় প্রাণী। গোসাপের কোন বিষ থাকে না, তবে লেজের বাড়ি বা কামড়ে ইনফেকশন হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে, এই প্রাণীর রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট কীটপতঙ্গ, অন্য সাপের ডিম , ইঁদুর খেয়ে প্রকৃতির ইকোসিস্টেম বজায় রাখে। এই সাপের চামড়া, মাংস খাওয়ার কারণে বর্তমানে সরকারি সংরক্ষণ এর আওতায়।

Post a Comment