মালদায় ভ্রাম্যমান রক্তদান শিবির - The News Lion

মালদায় ভ্রাম্যমান রক্তদান শিবির

 


দি নিউজ লায়ন; মালদা ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করলো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সরকারের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর থেকে একটি আধুনিক গাড়ি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে। অত্যাধুনিক সেই গাড়ির মাধ্যমে ভ্রাম্যমাণ রক্তদান শিবির কর্মসূচি গ্রহণ করেছে জেলা তৃণমূল ছাত্র সংগঠন। এর ফলে কিছুটা হলেও মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মিটবে বলে মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।


বুধবার দুপুরে পুরাতন মালদা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচি শুরু হতেই কমপক্ষে ৩০ জন পুরুষ এবং মহিলা স্বেচ্ছায় রক্ত দান করেছেন।  বিকেল পর্যন্ত এই রক্তদান শিবির চলে।


তৃণমূল ছাত্র পরিষদের পুরাতন মালদার ব্লক সভাপতি অর্জুন ঘোষ জানিয়েছেন , মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ , করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন চলছে। তুলনামূলকভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনেকটাই কমে গিয়েছে। সেদিকে লক্ষ্য রেখে তৃণমূল ছাত্র পরিষদ রক্তদান শিবিরের আয়োজন করেছে। এক্ষেত্রে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ছাত্রসংগঠনকে চিকিৎসার সাজে সজ্জিত একটি গাড়ি দিয়ে সহযোগিতা করেছে। এই ভ্রাম্যমান রক্তদান শিবির কর্মসূচি গোটা জেলা জুড়ে চলবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.