মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;    সোনার দোকানে অলংকার কিনতে এসে এক মহিলার কয়েক হাজার টাকার মোবাইল ছিনতাই করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার অভিযোগ দায়ের হতেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এক ছিনতাইবাজকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার দুপুরে মালদা শহরের পুরাটুলি এলাকা থেকে ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার চুরি যাওয়া নগদ ১১ হাজার টাকা , মোবাইল ফোন সহ বেশ কিছু জরুরী কাগজপত্র । এদিন দুপুরে আদালতের নিয়ম মেনে ওই মহিলার হাতে চুরি যাওয়া সামগ্রী তুলে দিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন ওই মহিলা ও তার পরিবার। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দেবাশীষ রায়। তার বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। অভিযোগকারী মহিলার নাম সাবিনা খাতুন। তার বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়। মঙ্গলবার দুপুরে ওই মহিলা মালদা শহরের বিএস রোড এলাকার একটি সোনার দোকানে অলংকার কিনতে আসেন। কিন্তু সেই দোকানের সামনে রাস্তাতেই ওই ছিনতাইবাজ মহিলার হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । এরপর ইংরেজবাজার থানার ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই ছিনতাইবাজের হদিস পায় তদন্তকারী পুলিশ কর্তারা। 


এদিকে বুধবার ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলার হাতে টাকা সহ মোবাইল ফোন তুলে দেয়।  অভিযুক্তকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে  ইংরেজবাজার থানার পুলিশ। এই ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সঙ্গে আরো দুই একজন ছিল বলে জানতে পেরেছে পুলিশ তাদের খোঁজ শুরু করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.