ফের তৃণমুলের দখলে আসতে চলেছে নবদ্বীপের আরও এক পঞ্চায়েত
দি নিউজ লায়ন; বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জায়গায় জায়গায় একের পর এক পঞ্চায়েত হারাচ্ছে বিজেপি অন্যদিকে সেই পঞ্চায়েত গুলির দখল পাচ্ছে তৃণমূল । এবার নবদ্বীপের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত দখলে নিতে চলছে তৃণমূল। গত পঞ্চায়েত ভোটের পর নবদ্বীপের মাঝদীয়া পঞ্চায়েত তৃণমুলের সদস্য ছিল ৯ জন , বিজেপির ছিল ৬ জন , সিপি এমের ছিল ২ জন এবং নির্দলের ছিল ২ জন । পরে বিজেপি , সিপিএম, এবং নির্দল মিলে ঐ পঞ্চায়েতের বোর্ড গঠন করেন।
বুধবার ঐ পঞ্চায়েতের উপপ্রধান মদন মোহন দফাদার তিনি নিজে ঐ বোর্ড ভাঙার জন্য বিডিও এর কাছে আবেদন করেন এবং সেই আবেদনে তৃণমুলের সদস্য সহ ১০ জন সই করেন । এ বিষয়ে উপপ্রধান মদন মোহন বাবু বলেন, ' আমাকে ভোট দিয়ে মানুষ কাজ করার জন্য পাঠিয়েছেন কিন্তু আমি সেখানে কাজ করতে পারছি না তাই আমি আজ অনাস্থা আনলাম।' তৃণমূলের দাবি, লোকসভা ভোটের পর যে কোনও কারণেই হোক অনেকে ভূল বুঝে দল ছেড়েছিল। তারা এখন দলে ফিরতে চাইছে। আগামী দিনে আরো অনেক পঞ্চায়েত এই জেলায় তৃণমূলের দখলে আসবে।

Post a Comment