সুন্দরবনে যশ বিধ্বস্ত এলাকার মানুষের পাশে নেতাজি যুবক সমাজসেবী সংগঠন - The News Lion

সুন্দরবনে যশ বিধ্বস্ত এলাকার মানুষের পাশে নেতাজি যুবক সমাজসেবী সংগঠন

 


দি নিউজ লায়ন;   আজ হার্ট তুবা বাদাম তলা মোড় থেকে নেতাজি যুবক সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে সুন্দরবন অঞ্চলের পাখিরালয় তে 500 লোকের হাতে খাবার দ্রব্য ও জল তুলে দেন।  এই সংগঠনের সম্পাদক প্রদীপ পাল বলেন, আমরা এই সংগঠন চার বছর হয় তৈরি করেছি।  এই চার বছরের মধ্যে যেখানেই প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় হয়েছে আমরা সেই দুস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি।  আজ আমরা কুড়ি জন সদস্যকে নিয়ে ওখানে যাচ্ছি। 


সেখানকার দুঃস্থ মানুষদের হাতে জামা কাপড় বিস্কুট মুড়ি রবিন চাল ডাল আলু তেল ও খাবার জল তাদের হাতে তুলে দেব। আমাদের এই সংগঠনের 200 জন সদস্য আছে।  আমরা সাধারণত এই সদস্যদের চাঁদা ও কিছু স্বহৃদয় ব্যক্তির আর্থিক সাহায্য এই সহায়তার সংকল্প গ্রহণ করেছি।  এছাড়াও দুস্ত ছেলে মেয়েদের খাতা পত্র বই এইসব দিয়ে থাকি আমরা।  আয়লার মতন দুর্যোগ, আমফানের মতন দুর্যোগ, ইয়াসের বিপর্যয় এখানকার মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পেরে খুব খুশি হই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.