ঝাড়গ্রামে বজ্রপাতে মৃত দুই পরিবারের সাথে দেখা করতে গেলে দুই বিধায়ক - The News Lion

ঝাড়গ্রামে বজ্রপাতে মৃত দুই পরিবারের সাথে দেখা করতে গেলে দুই বিধায়ক

 


দি নিউজ লায়ন;  রবিবার মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর মুড়াকাটি গ্রামে সুনীল মাহাতো ও কেশরিপুর গ্রামে মদন রানা নামে দুইজনের মৃত্যু হয়। সোমবার ওই দুই জনের মৃতদেহ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর নিয়ে যাওয়া হয় তাদের বাড়িতে।জামবনি  থানার ওই দুটি গ্রামে গিয়ে তাদের মৃতদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ হেমব্রম ও বিনপুর এর বিধায়ক দেবনাথ হাঁসদা । মৃত দুই জনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্য দের সাথে দুইজন বিধায়ক কথা বলেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন । 


গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন সরকারিভাবে যা সাহায্য পাওয়ার কথা দুটি পরিবার সবই পাবে ।সেই সঙ্গে দলের পক্ষ থেকেও ওই দুটি পরিবারকে সাহায্য করা হবে। সেই সঙ্গে তিনি বলেন রবিবার বাজপড়ে আহত প্রতিমা মাহাতোর পরিবারের পাশে রাজ্য সরকার ও দল রয়েছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।  দুই বিধায়ক বাজ পড়ে আহত প্রতিমা মাহাতোর দ্রুত আরোগ্য কামনা করেন । তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের কাছে পেয়ে শোকে ভেঙ্গে পড়েন ওই দুটি পরিবারের সদস্যরা । তাদের প্রত্যেককেই সমবেদনা জানান বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.