বিজেপি ছেড়ে প্রায় তিন হাজার কর্মী সমর্থকের যোগ দান এতৃণমূলে
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে। প্রতিদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক বিজেপি দলছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের ঝাড়েশ্বর এলাকায় ২০০টি পরিবারের প্রায় ১০০০ জন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করেন ।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জগদীশ দাস ,ফটিক পাহাড়ি ও মামনি মান্ডি ।
একইভাবে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের জেনকাপুর এলাকায় প্রায় ১০০০ বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করেন ।পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুরে শতাধিক মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দাঁতন এক নম্বর ব্লকের সোনাকোনিয়া এলাকায় তিনশতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। খড়গপুর গ্রামীণের বড় কলা এলাকায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
এভাবেই আরো বেশ কিছু এলাকায় বিজেপি ছেড়ে সোমবার আরো পাঁচ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বহু বিজেপি কর্মী ও সমর্থক মিলিয়ে সোমবার প্রায় তিন হাজারেরও বেশি বিজেপি কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।যেভাবে বিজেপি দলে ভাঙ্গন শুরু হয়েছে তাতে আগামী দিনে বিজেপি দলের কেউ থাকবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।বিজেপির পক্ষ থেকে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে নেওয়ার অভিযোগ করা হয়েছে । যদিও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Post a Comment