নতুন কোভিড হাসপাতালটির উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম
দি নিউজ লায়ন; নতুন কোভিড হাসপাতালটির উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন গ্রামীণ এলাকায় করোনা সংক্রামিত রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে সুজাপুর গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো। মঙ্গলবার মালদার কালিয়াচকে উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃত এবং আহতদের আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়ার জন্য এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সহযোগিতা তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এই কর্মসূচি শেষ করে কালিয়াচক ১ ব্লকের সুজাপুর গ্রামীণ হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ । সেখানেই নতুন করে নতুন কোভিড হাসপাতালের উদ্বোধন করেন তিনি। করোনা সংক্রমনের মধ্যে সুজাপুর এর মত গ্রামীণ এলাকার অসুস্থ রোগীদের হঠাৎ করে ছুটে যেতে হবে না মালদা মেডিকেল কলেজে। সেদিকে লক্ষ্য রেখে নতুন এই কোভিড হাসপাতালটি চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই বিভাগটি চালু হওয়ায় অনেকটাই করোনা আক্রান্ত রোগীদের সুবিধা করে দেবে বলেও জানিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। নতুন করে ৪৫ বেডের সুজাপুর গ্রামীণ হাসপাতালে কোভিদ হাসপাতালটি চালু করা হলো। সেখানকার মাতৃমা বিভাগকে কোভিড হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Post a Comment