দুর্গতদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন জুন মালিয়া
দি নিউজ লায়ন; বুধবার দুর্গত পরিবারদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন জুন মালিয়া। মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল ও ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার মৌ রায় এর ব্যবস্থাপনায় দুর্গত পরিবারগুলির হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি কুশধ্বজ প্রধান সহ আরও অনেকে।
মেদিনীপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ এর উদ্যোগে দরিদ্র মানুষদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার আয়োজন করা হয়। দুর্গত মানুষদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । তিনি বলেন দুর্গত মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত। তাই মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলার মৌ রায় যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ খুব ভাল উদ্যোগ ।বুধবার মেদিনীপুর স্টেশন রোড এলাকায় প্রায় শতাধিক মানুষের হাতে ত্রিপলও খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক জুন মালিয়া। তিনি বলেন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে রয়েছে। আগামী দিনে থাকবে । আপনারা যে কোন সমস্যায় পড়লে এই এলাকার বিদায়ী কাউন্সিলর মৌ রায় কে জানাবেন।মৌ রায় আপনাদের পাশে আগেও ছিল এবং আগামী দিনেও থাকবে।

Post a Comment