জমি মাফিয়াদের হাতে আক্রান্ত এক দম্পতি - The News Lion

জমি মাফিয়াদের হাতে আক্রান্ত এক দম্পতি

 


দি নিউজ লায়ন;    বুধবার সকালে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাধাপুর এলাকায় জায়গা দখলের প্রতিবাদ করায় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন এক দম্পতি। এই দম্পতিকে অভিযুক্ত জমি মাফিয়া কুপিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। আহত ওই দম্পতির চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় আক্রান্তের পরিবার মাইনুল মোমিন, বাকশান মোমিন সহ তার দলবলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


পুলিশ ও পরাবার সূত্রে জানা গিয়েছে ,আহতরা হলেন রাশিদা বিবি(৩০),স্বামী আবু হানিমা মোমিন (৪০) । অভিযুক্তরা হলেন বাকশান মোমিন, মাইনুল মোমিন, আজমুল মোমিন সহ মোট ছয় জন। আক্রান্তদের পরিবারের সদস্যরা পুলিশকে অভিযোগ জানিয়েছেন ,আবু হানিমা মোমিন ও প্রতিবেশী বাকশান মোমিনের পাশাপাশি বাড়ি। দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই সীমানা পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল চলছিলো।এদিন সকালে আবু হানিমা মোমিনের বাড়ির ওপর দিয়ে বাকশান মোমিনের পরিবারের লোকেরা যাতাযাত করে। সে সময় বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশী মাইনুল সহ অন্যান্য সদস্যরা। 


ধারালো অস্ত্র দিয়ে রাশিদা বিবি ও তার স্বামী আবু হানিমা মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে। তড়িঘড়ি দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কা জনক। আহতর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.