দীর্ঘ দার্জিলিং মোড়ের সমস্যা সমাধানে বিকল্প রাস্তার সার্ভের কাজ শুরু - The News Lion

দীর্ঘ দার্জিলিং মোড়ের সমস্যা সমাধানে বিকল্প রাস্তার সার্ভের কাজ শুরু

 


দি নিউজ লায়ন;   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতে দীর্ঘ দার্জিলিং মোড়ের সমস্যা সমাধানে বিকল্প রাস্তার সার্ভের কাজ শুরু।  কেন্দ্রের নানা টালবাহানায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং মোড়ের জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ। তবে যানজটের নরক যন্ত্রণার সম্মুখীন হয়ে জনগনের চূড়ান্ত ভোগান্তি আর বরদাস্ত করতে রাজি নয় রাজ্য সরকার। দার্জিলিং মোড়ের রাস্তার সঙ্গে সংযোগকারী রেলের সেতুটির জর্জর দশা। রাজ্যের তরফে বেইলি ব্রিজ গড়ার উদ্যোগ নিলেও তা রেলের অনুমোদনের অপেক্ষায় ঝুলছে।


 লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং সাংসদ রাজু বিস্ট ভোট প্রচারে শহর জুড়ে দার্জিলিঙমোড়ের রাস্তা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়ে বড় বড় হোডিং টাঙালেও নির্বাচনের পর থেকেই বছরের পর বছর পেড়িয়ে নানা অজুহাতের মালা জপচ্ছেন তিনি।রাজ্য সরকার দার্জিলিং মোড় জাতীয় সড়ক সম্প্রসারনের জন্য রাজ্যের জমি হস্তান্তরেও সম্মতি দিয়েছে কেন্দ্রকে। তবে তা সত্ত্বেও কাজ শুরুর কোনো উদ্যোগ নেই কেন্দ্রের তরফে। সম্প্রতি জাতীয় সড়কের কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে বৈঠকে বসে দার্জিলিং জেলা প্রশাসন। সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় রাস্তার সম্প্রসারণ করে ফোর লেনের চূড়ান্ত পরিকল্পনা তৈরী করে পাঠানো হলেও তার অনুমোদন আটকে রয়েছে। ফাইল ঝুলছে কেন্দ্রীয় উপরমহলে। তৎপরতার সঙ্গে রবিবার দার্জিলিং জেলাশাসক এস পুনম বল্লাম, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার গৌরব শর্মা, এসজেডিয়ের সিইও পুর প্রশাসক গৌতম দেব, পুর প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার দার্জিলিং মোড়ের যানজট মেটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প দুটি রাস্তা নির্বাচন করে সার্ভের কাজ শুরু করতে সরেজনমি খতিয়ে দেখেন। 


মাল্লাগুড়ি টি অকশেন রোডের রেল লাইন সংলগ্ন দুটি রাস্তা সরেজমিনে খতিয়ে দেখে দুটি রাস্তাকেই সার্ভেতে পাঠানোর সিদ্ধান্ত নেন  তারা। পুর প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার জানান দার্জিলিং মোড়ের জট কাটাতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিকল্প রাস্তার সার্ভের কাজ শুরুর সবুজ সংকেত দিয়েছেন। টি অকশন রোড রেললাইন সংলগ্ন এলাকায় সেখানে লেভেল ক্রসিং অথবা আন্ডারপাস করে বিকল্প রাস্তার কাজ এগোবে।এই রাস্তা দুটি হলে খুব কম সময়ে যানজটের হাত থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি দার্জিলিং মোড় থেকে মাটিগাড়া ও শুকনার দিকে যাবে একটি সড়ক অন্যটি মালাগুড়ি নিয়ন্ত্রিত বাজার ও সার্কিট হাউসের দিকে যাবে, এতে কম সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব হবে। পাশাপাশি বিজেপি সাংসদ রাজু বিস্টের নাম না করে তাকে একহাত করে রঞ্জন বাবু বলেন এতদিন শুধু বয়ান বাজি হয়েছে এখন কাজ হবে।  পোকাইজোত, সত্যজিৎ নগর মডেল বস্তি হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.