দিলীপের কর্মসূচীর প্রতিবাদে দুধ ছেঁকে তৃণমূলের শুদ্ধিকরণ - The News Lion

দিলীপের কর্মসূচীর প্রতিবাদে দুধ ছেঁকে তৃণমূলের শুদ্ধিকরণ

 


দি নিউজ লায়ন;   প্রকাশ্য রাস্তায় গরুর দুধ ছেঁকল তৃণমূল । দিলীপ ঘোষের আলিপুরদুয়ার সফর সূচী উপলক্ষে এই দুধ ছেঁকার কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার শহরের ভাঙ্গাপুল এলাকায়   টাউন ব্লক তৃণমূল অফিসের সামনে এই দেশি গরুর দুধ ছেকা অনুষ্ঠানে হাজির ছিলেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্যোপাধ্যায়। জেলা তৃণমূল যুব  সভাপতি বাবলু কর সহ বিভিন্ন নেতা কর্মীরা।


 ছেকা গরুর দুধ দীলিপ ঘোষকে দিয়ে গরুর দুধ থেকে সোনা বের করে সেই সোনা বিক্রি করে রাজ্যের জন্য ভ্যাকসিন কেনার আবেদন জানাবে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় হুলুস্থল আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাবলু কর বলেন, " দীলিপ ঘোষ একজন চুড়ান্ত অবৈজ্ঞানিক মনোভাবাপন্ন মানুষ। তার ওই মানসিকতার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচী। এই দেশি গরুর দুধ আমরা দীলিপ ঘোষকে দেব। তিনি এই দুধ থেকে সোনা বের করে সেই সোনা বিক্রি করে রাজ্যের জন্য ভ্যাকসিন কিনে আনুন।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.