এবার ৮০ ঊর্ধ্বদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু করল বারুইপুর পুরসভা - The News Lion

এবার ৮০ ঊর্ধ্বদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু করল বারুইপুর পুরসভা

 


দি নিউজ লায়ন;  বাড়িতে গিয়ে  ৮০ বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হল বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। এমনকী, তাঁদের পায়ে প্রণামও করলেন বিদায়ী পুরপিতা থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। সোমবার বারুইপুর পুরসভার উদ্যোগে ১,২,৩,১২,১৩,১৭ নম্বর ওয়ার্ডে শুরু হয় দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। মূলত, ৮০ বছরের বেশি প্রবীণ ব্যক্তি যারা চলাফেরা করতে অক্ষম ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্যই এই ব্যবস্থা পুরসভার। 


এদিন বিকালে ২ নম্বর ওয়ার্ডের অরূপ ভদ্র সরণীতে বাসিন্দাদের বাড়িতে যান বিদায়ী পুরপিতা তাপস ভদ্র, সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। ৮৬ বছরের প্রবীণা কল্পনা চক্রবর্তীকে স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন দেন। পরে তাঁর হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট, মাস্ক, স্যানিটাইজার। তিনি বলেন, ভেবেছিলাম আর ভ্যাকসিন পাবো না। কিন্তু এইভাবে ভ্যাকসিন পাবো ভাবিনি। 


এই প্রসঙ্গেই তাপস ভদ্র বলেন, প্রথম পর্যায়ে প্রতি ওয়ার্ডে বাড়িতে গিয়ে ২০ জন কে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  আগামীদিনে বাকি ওয়ার্ডগুলিতেও এই দুয়ারে ভ্যাকসিন চালু থাকবে। অন্যদিকে, গোসাবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী নিজের জন্মদিনে এলাকার ২২০ জন বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিলেন। বারুইপুরের সাউথ গড়িয়া পশ্চিম পাড়ায় তিনি নিজেই প্রবীণদের বাড়িতে অটো, অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাজির করে তাঁদের ভ্যাকসিন দেওয়ালেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.