এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ
দি নিউজ লায়ন; সোমবার দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানার ২নং পার্বতীপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।মৃত বৃদ্ধার নাম নির্মল মন্ডল(৭৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২ নং পার্বতীপুর গ্রামের বাসিন্দা নির্মল মন্ডল।দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনে ভুগছিল।এদিন দুপুরে বাড়িতে একটি বিড়াল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী সূর্যকান্ত মন্ডল পরিবারের সঙ্গে নির্মল মন্ডলের পরিবারের বচসা বেঁধে যায়।
বচসার জেরে উত্তেজিত হয়ে সূর্যকান্ত মন্ডল একটি লাঠি নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নির্মল মন্ডল কে।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখম নির্মল মন্ডল কে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে চিকিৎসকরা বৃদ্ধ নির্মল মন্ডল কে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে মূল অভিযুক্ত সূর্যকান্ত মন্ডল কে গ্রেফতার করে।বারুইপুর জেলা পুলিশ জানান দুটি পরিবারের মধ্যে বচসা বাঁধে এক ব্যক্তি এক বৃদ্ধ কে মারধর করে।জখম বৃদ্ধ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।দেহটি উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Post a Comment