ফের খুলছে তারকেশ্বর মন্দির - The News Lion

ফের খুলছে তারকেশ্বর মন্দির


দি নিউজ লায়ন;  আগামী কাল থেকে ফের খুলছে তারকেশ্বর মন্দির। আপাতত সকাল সাতটা থেকে দুপুর 12 টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে দর্শনার্থীদের করোনা সংক্রান্ত সমস্ত রকম বিধিনিষেধ মেনে চলতে হবে। গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রান্ত কড়া বিধি-নিষেধ জারি হওয়ার পর সংক্রমনের আশংকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারকেশ্বর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। 


এখন রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় সংক্রমণ তেমন নেই। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে আপাতত কিছু সময়ের জন্য মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যারা মন্দিরে আসবেন তাদের প্রত্যেককে কঠোরভাবে বিধি নিষেধ মেনে চলতে হবে। মন্দির প্রাঙ্গণে কোনরকম ভিড় করা যাবে না। পুজো দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গর্ভগৃহে কোন অবস্থাতেই প্রবেশ করতে দেয়া হবে না। দীর্ঘসময় মন্দিরে থাকা যাবেনা। এছাড়া মন্দির চত্বরে যে সমস্ত পুজোর দোকান বসে তাদেরকেও সমস্ত রকম নির্দেশিকা মেনে চলতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.