বিপর্যয় মোকাবিলা আইনে যদি আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় তাহলে কেন ছাড় পাবেন মোদী অমিত শাহ - The News Lion

বিপর্যয় মোকাবিলা আইনে যদি আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় তাহলে কেন ছাড় পাবেন মোদী অমিত শাহ


দি নিউজ লায়ন;   আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র ও রাজ্যে মধ্যে দড়ি টানাটানি চলছে।আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ প্রসঙ্গে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের যুব সভাপতি বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী যদি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় কেন্দ্রীয় সরকার তাহলে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও ওই আইন প্রয়োগ হোক। এমনকী নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা উচিত।’ বাংলায় এসে এরা তো করোনা ছড়িয়ে দিয়ে গিয়েছেন। ধামাখালিতে অভিষেক বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বাংলায় এসে প্রতিদিন বহিরাগতদের জরো করে বিরাট বিরাট সভা করেছিলেন মোদী-অমিত শাহরা তখন নির্বাচন কমিশন চুপ ছিল। 


তখন কেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বাংলায় করোনা ছড়িয়ে দিয়ে এরা তো বিপর্যয় ডেকে এনেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যিনি এত বড় একটা বিপর্যয়ের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, পরিশ্রম করছেন এমন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রশাসনিক আধিকারিককে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ব্যবস্থা যদি নিতেই হয় তাহলে আপনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিন করোনা পরিস্থিতির মধ্যে বিরাট জনসভা করার জন্য। প্রয়োজন হলে আমাকেও চিঠি দিন।


 আমি মেনে নেব কিন্তু প্রতিহিংসার রাজনীতি করবেন না। মনে রাখবেন চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম। ভালো করে আয়নায় নিজেদের মুখ দেখুন। বড় বড় কথা বলে গিয়েছিলেন ভোটের সময় এখন যখন দুর্যোগের সময় মানুষ কষ্টের মধ্যে আছেন তখন আপনাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটাই স্বাভাবিক আপনারা হেরে গিয়েছেন তাই আপনারা পালিয়ে যাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.