আমতায় নাবালিকার বিয়ে বন্ধ - The News Lion

আমতায় নাবালিকার বিয়ে বন্ধ

 


দি নিউজ লায়ন;  সোমবার বিকেলে আমতা থানার খড়দহ গ্রামে নাবালিকার বিয়ে বন্ধ করার পাশাপাশি নাবালিকার বাবা মাকে দিয়ে মুচলেখা লিখিয়ে নিল হাওড়া চাইল্ড লাইনের সদস্য এবং আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ।জানা গেছে খড়দহ গ্রামের ১৭ বছরের নাবালিকার সাথে আমতা কুশবেড়িয়া গ্রামের এক যুবকের বিয়ে হওয়ার কথা আগামী বৃহস্পতিবার। সেইমতো মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছিল। এদিকে সোমবার বিশেষ সূত্রে চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ নাবালিকার বিয়ের খবর পায়। এর পরেই পুলিশ সোজা হাজির হয়ে যায় নাবালিকার বাড়িতে। পৌঁছে যায় হাওড়া চাইল্ড লাইনের সদস্যরা। 


এরপর পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা নাবালিকার বাবা-মাকে বোঝান ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে দিলে কি কি সমস্য্য হতে পারে। এমনকি তাদের কাছ থেকে বিয়ে না দেওয়ার মুচলেখা লিখিয়ে নেওয়া হয়। নাবালিকার বাবা পেশায় দিনমজুর। তিনি জানান অভাবের সংসার। তারওপর মেয়ে স্কুলে যেতে চাইছে না। ভালো ছেলের যোগাযোগ হয়েছিল সেই কারণে মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। তবে এখন আমরা মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবো না। তারা জানান আমরা ছেলের বাড়িতে খবর পাঠিয়েছি এখন বিয়ে বন্ধ থাকছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.