বিশ্ব রক্তদান দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির - The News Lion

বিশ্ব রক্তদান দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

 


দি নিউজ লায়ন;  বিশ্ব রক্তদান দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিধান নগর এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের কারিগরি প্রশিক্ষণ ও কর্মদক্ষতা দফতর এর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ুন কবীর, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা,ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তরা সিংহ হাজরা ,মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, দাসপুরএর বিধায়ক মমতা ভূঁইয়া ,কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু ,খড়গপুর গ্রামীন এর বিধায়ক দিনেন রায় ,প্রাক্তন বিধায়ক প্রদ্যোত ঘোষ ও আশীষ চক্রবর্ত্তী, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় । 


ওই রক্তদান শিবিরে ৫৫ জন রক্ত দান করেন ।তাদের মধ্যে ৩৩ জন ছিল মহিলা এবং ২২ জন ছিল পুরুষ। ওই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীও বিধায়করা সকল রক্তদাতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের রক্তদানে উৎসাহ দান করেন। এছাড়াও সোমবার বিশ্ব রক্তদান দিবস উদযাপন উপলক্ষে মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় হাজরা সহযোগিতায় স্থানীয় শ্রী অরবিন্দ স্মৃতিকণা বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে ৬০জন রক্ত দান করেন ।সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, শৈবাল গিরি ,সুকুমার পড়া সহ আরো অনেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.