ভুয়ো ভ্যাকসিন কাডে দেবাঞ্জনের মুখে এবারে উঠে এলো তার শিক্ষক নরেন্দ্রপুরের রঞ্জিত মল্লিকের নাম
দি নিউজ লায়ন; কসবা এবং কলকাতার বিভিন্ন এলাকায় ভ্যাকসিন ক্যাম্পের নায়ক দেবাঞ্জন দেবের মুখে এবারে উঠে এলো তার শিক্ষক নরেন্দ্রপুরের রঞ্জিত মল্লিকের নাম। নিজের শিক্ষক কে ও ছাড়েননি দেবাঞ্জন দেব। তাকেও প্রতারণা করেছে এই ভুয়ো ভ্যাকসিন কান্ডের মালিক। তাকে আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়.শুধু তার কাছ থেকেই নয় আরো একজনের কাছ থেকে এবার প্রতারণা করার অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে।
২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত তার কাছে জুওলজি পড়তে আসতেন নরেন্দ্রপুর থানার অন্তর্গত লস্করপুর লেক গার্ডেনে দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিকের কাছে। এই শিক্ষক অভিনয় জগতের সাথেও যুক্ত রয়েছেন। পাশাপাশি ফটোগ্রাফির নেশা ছিল দেবাঞ্জনের। শর্ট ফিল্মও বানিয়েছিলেন তিনি। সেইসময় শিক্ষক রঞ্জিত মল্লিক ও আরও একজনের কাছ থেকে আর্টিস্ট ফোরাম এর কার্ড করিয়ে দেওয়ার জন্য টাকা নেয় সে। যদিও তারপর থেকে আর কোনো হদিস মেলেনি দেবাঞ্জন দেবের।

Post a Comment