কয়েক মাসের মধ্যে শিলিগুড়ির হাল বদলের সিদ্ধান্ত সরকারের
দি নিউজ লায়ন; কয়েক মাসের মধ্যে শিলিগুড়ির হাল বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের।বাম প্রশাসক বোর্ডের আমলে গাফিলতির জেরে মাঝপথে আটকে পড়া নির্মল বাংলা থেকে হাউসিং ফর অল প্রকল্পের কাজ সচল করতে আধিকারিকদের নিয়ে দুটি পৃথক কমিটি গঠন। মঙ্গলবার প্রশাসক মন্ডলীর বোর্ড বৈঠকে নতুন গুচ্ছের প্রকল্পের পাশাপাশি বাম আমলের গাফিলতির জেরে প্রাপকদের ভোগান্তি দ্রুত মেটাতে তৎপর ভূমিকা নেওয়ার কথা জানায় পুরো প্রশাসক বোর্ড। এদিন প্রশাসক বোর্ডের তরফে জানানো হয় শিলিগুড়ির মেট্রোপলিটন শহরে এখনও সাড়ে ৩হাজারের মতো অপরিকল্পিত শৌচস্থান রয়েছে রয়েছে।
বাম বোর্ডের তত্ত্বাবধানের অভাবে রাজ্য সরকারের টাকা প্রাপকদের কাছে পৌঁছালেও শৌচাগার নির্মাণ হয়নি। দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য পুরো লনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মাথায় রেখে কমিটি গঠন করা হয়েছে। তিন-চার মাসের মধ্যেই শিলিগুড়িকে নির্মল বাংলা মিশনের আওতায় আনা হবে। পাশাপাশি হাউসিং ফর অল নিয়েও প্রাক্তন পুরবোর্ডের চূড়ান্ত গাফিলতির জেরে ২০১৭সাল থেকে ২০পর্যন্ত শহরে কয়েক হাজার প্রাপকের নাম তালিকায় রয়েছেন তবে তাদের মাথার গোঁজার ঘরের কাজ সম্পন্ন হয়নি। এদিন পুর প্রশাসক জানান রাজ্য সরকারের তরফে ২০১৬-১৭আর্থিক বর্ষে শিলিগুড়ি পুরনিগমের হাউসিং ফর অল প্রকল্পে কাজ শুরু হয়।
সেখানে ৭২৮জন ও পরবর্তী ১৮-১৯সালে ১১৭৩জনের মধ্যে ১০৫জন তালিকাভুক্ত হয়েছে যারমধ্যে আবার শেষ দ্বিতীয় পর্যায়ের অর্থ পর্যন্ত পেয়েছেন,১৯-২০সালে প্রপাকদের তালিকা হয় কিন্তু পুরো নিগমের তৎকালীন মেয়র পরিষদ বোর্ডের ব্যর্থতার জন্য প্রকল্প থেমে যায়। মূলত সরকারের পুরো অর্থই অপব্যবহার হয়েছে, অন্যদিকে গরিব মানুষের মাথার ছাদ হয়নি। সে কাজ দ্রুত সম্পন্ন করতেও পুরো প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলো, সত্ত্বর প্রথম বর্ষে আটকে ৭৫৩ জনের কাজ শেষ করা হবে। অন্যদিকে শহরের পুর এলাকায় উন্নয়নের গতি ফেরাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবর্জনা নিষ্কাশনের জন্য ১১৪টি টোটো ক্রয় করে কাজে লাগানো হবে।
প্রতি ওয়ার্ডে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টোটোগুলি থাকবে। আবর্জনা তোলার গাড়িতে ওয়ে মেশিন ব্যবহার করা হবে। দার্জিলিং মোড়ের কেন্দ্রের দীর্ঘ বিভ্রান্তির জেরে যে যানজটের জলন্ত সমস্যা প্রাথমিক ভাবে বেইলি ব্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসক বোর্ডের বৈঠকের। জানানো হয় কেন্দ্র সরকার কত দিনের দার্জিলিং মোড়ে সিক্স লেন বা ফোর লেন করবেন তার ঠিক নেই। তবে নাগরিকদের নিত্য ভোগান্তি মেটাতে সেখানে একটি বেইলি ব্রিজ করে ওয়ান ওয়ে করা হবে। শহরের তিনটি মুখ্য রাস্তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্তদপ্তরে হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। একইসঙ্গে নাগরিকদের পানীয় জলের সমস্যা থেকে রেহাই দিতে ৬ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে পাম্পিং স্টেশন করা হচ্ছে। শহরের ১৭টি জায়গায় এই পাম্পিং স্টেশন হবে।সম্পূর্ণ শহরে এলইডি লাইট লাগিয়ে লাগানোর পাশাপাশি বৈদ্যুতিক খরচ কমানোর উদ্দেশ্যে সোলার প্যানেল লাগানো হবে।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় ২টো অ্যাম্বুলেন্স গাড়ি কিনে পরিষেবা দেবে পুরনিগম। রাজ্য সরকারের নিয়ম মেনে শিলিগুড়ি পুরনিগম মিউটেশন চার্জ কমিয়ে ১%করার ঘোষণা করেন পুরপ্রশাসক বোর্ড। অন্যদিকে বাম আমল থেকে চলে আসা শহরের পার্কিংয়ের দূর্ভোগ মেটাতে মাল্টি লেয়ার পার্কিং গড়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসক মন্ডলীর এদিনের বোর্ড বৈঠকে।

Post a Comment