ফের সুন্দরবনের জঙ্গলের বাঘের হানায় মৃত মৎস্যজীবী মহিলা
দি নিউজ লায়ন; ফের সুন্দরবনের জঙ্গলের বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবী মহিলা্র। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা গোসাবা ব্লকের সজনেখালি রেঞ্জের ঝিলা 5 জঙ্গলের। নিহত মহিলার নাম ভগবতী মণ্ডল(৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী এলাকার বাসিন্দা ভগবতী সহ আরও ২ জন মৎস্যজীবী এদিন সকালে একটি নৌকা করে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়। তিন জন ঝিলা ৫ নম্বর ভোলার খাল এলাকায় ঢুকে পড়ে ।সেই সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেড়িয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ভগবতীর উপর।বাকি মৎস্যজীবীরা এই দৃশ্য দেখে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের ওপর।বেশ কিছুক্ষণ পর বেগতিক বুঝে বাঘ শিকার ছেড়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ভগবতীর।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে জানানো হয়েছে, বাঘের আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে মাছ কাঁকড়া ধরার সময় এমন খবর পাওয়া গেছে।তবে ১ এপ্রিল থেকে তিন মাস সুন্দরবনের নদীতে মাছ ধরা নিষিদ্ধ।যেহেতু এই তিন মাসে মাছে ডিম ছাড়ে তাই এই সময়টা মাছ ধরা নিষিদ্ধ।যারা মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না।তবে কিভাবে মাছ কাঁকড়া ধরছিল এবং কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment