দার্জিলিং জেলায় ২৭টি বেসরকারি হাসপাতালকে র্যাট টেস্টে নিষেধাজ্ঞা
দি নিউজ লায়ন; দার্জিলিং জেলায় ২৭টি বেসরকারি হাসপাতালকে র্যাট টেস্টে নিষেধাজ্ঞা। তবে গুরুতর সংক্রামিত রুগীর ক্ষেত্রে র্যাট টেস্টে ছাড় দিচ্ছে দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তর। বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি একের পর এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডকে মান্যতা না দেওয়া সহ বেলাগাম বিলের অভিযোগ সামনে আসে। বেসরকারি হাসপাতালগুলির বেলাগাম অতিরিক্ত বিলের ওপর রাশ টানতে জেলা প্রশাসনের তরফে টাস্কফোর্স গঠন করা হয়। তবে তারপরও বেশ কিছু হাসপাতা মর্জিমাফিক চিকিৎসা বাবদ বিল ধার্য্য করছে।
মান্যতা দেওয়া হচ্ছেনা বেসরকারি হাসপাতালকে। অভিযোগের ভিত্তিতে বিগত দেড় মাস ধরে শিলিগুড়ির ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান মাস খানেক ধরে বেশ কিছু হাসপাতালের গতিবিধি নজরে রেখে শোকজ করা হয়েছে। এই হাসপাতালগুলি স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা না দেওয়ায় পাশাপাশি চিকিৎসা বাবদ অতিরিক্ত বিল করছে। তাদের শোকজ করে জবাব চাওয়া হয়। তারা জবাবও দিয়েছে ইতিমধ্যেই। একইসঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডকে মান্যতা দিয়ে চিকিৎসা প্রদান করতে হবে সে বিষয়টিতে কড়া নির্দেশ দেওয়া হয় তাদের। বেশ কিছু হাসপাতালগুলি স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা শুরু করেছেন বলে জানিয়েছেন। হাসপাতালগুললির কাছে এই সংক্রান্ত যাবতীয় নথি ও বর্তমান স্তিতি জানাতে চাওয়া হয়।
বর্তমানে তাদের কোভিড চিকিৎসা বাবদ বিল ও স্বাস্থ্য সাথীর গ্রহণযোগ্যতার বিষয়ে উপযুক্ত প্রমান তা পেশ করতে বলা হয় বেসরকারি হাসপাতালগুলিকে। একইসঙ্গে তিনি জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শিলিগুড়ি শহরে ২৭টি হাসপাতালে র্যাট টেস্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কারন বেআইনী ভাবে কিট সংগ্রহ করে বেসরকারি হাসপাতালগুলি রুগীর র্যাট টেস্ট করিয়ে তার রিপোর্ট রুগী পরিবারকে দেওয়া হচ্ছে না। এমনকি সংক্রামিতের তথ্য জেলাস্বাস্থ্যদপ্তরকে জানানো হচ্ছেনা। যে কারনে গত ২৯'শে মে বেসরকারি ল্যাবের পাশাপাশি বেসরকারি হাসপাতালে র্যাট টেস্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তাতে রুগী চিকিৎসার ক্ষেত্রে সমস্যার বিষয়টিকে পুনঃবিবেচনা করে মঙ্গলবার সংক্রমিত রুগীর চিকিৎসার ক্ষেত্রে র্যাট টেস্টের ওপর ছাড় দেওয়া হয়।

Post a Comment