ট্রেন অবরোধে ধুন্দুমার মল্লিকপুর, আহত পুলিশ - The News Lion

ট্রেন অবরোধে ধুন্দুমার মল্লিকপুর, আহত পুলিশ

 


দি নিউজ লায়ন; ট্রেন অবরোধে ধুন্দুমার মল্লিকপুরে, পুলিশ এর গাড়ি ভাঙচুর, পাথর বর্ষণ, আহত পুলিশ,. স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা সহ লোকাল ট্রেন চালুর দাবিতে বৃহস্পতিবার সকাল পৌনে 8 টা থেকে মল্লিকপুর স্টেশনে অবরোধের জেরে উত্তাল হল এলাকা,  অবরোধকারীরা সোনারপুর জি আর পি পুলিশ এর গাড়ি ভাঙচুর করে, লাইনে বসে বিক্ষোভ দেখায়. এর জেরে ডাউন ডায়মন্ডহারবার ট্রেন আটকে পরে, আবার আপ বারুইপুর ট্রেন ও মাঝপথে আটকে পড়ে, ঘটনার জেরে সোনারর জি আর পি পুলিশ, থানা, আর পি এফ পুলিশ এলাকায় যায়. পুলিশ অবরোধ তুলতে গেলে জনতা মারমুখী হয়ে ওঠে,  লাঠি নিয়ে পুলিশ কে তারা করে,পুলিশ পিছু হটে. এক লেডি কনস্টেবেলকে দোকানে গিয়ে আশ্রয় নিতে হয়. 


 অবরোধ চলতে থাকে. চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের.  পর বারুইপুর থানার, সোনারপুর থানার, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার, এস ডিপিও সহ আরো পুলিশ ঘটনাস্থলে যায়. আলোচনার পর পুলিশ অবরোধ তুলতে যায়, এর মধ্যে উত্তেজিত জনতার উপর সোনারপুর আর পি এফ পুলিশ লাঠি চার্জ করলে জনতা পুলিশ কে লক্ষ করে পাথর ছোড়ে, এতে এক পুলিশ কর্মী আহত হয়. এরপর উত্তেজনা আরো বাড়ে. আবার আলোচনায় বসে পুলিশ আধিকারিকরা, স্হানিয়ো তৃণমূল নেতৃত্ব. ডাউন ডায়মন্ড হারবার ট্রেন কে ছেড়ে দেওয়া হয়. এরপরে পুলিশ এর লাঠি চার্জে এক মহিলা আহত হওয়ার অভিযোগ এনে আবার আপ বারুইপুর লোকাল আটকে অবরোধ করা হয়.এরপর আবার আলোচনায় আশাসে 11.48 নাগাদ অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়.

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.