ঘুটিয়ারি শরিফে বিক্ষোভ
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশন চত্বরে কয়েক শো রেলের নিত্যযাত্রী ক্যানিং শিয়ালদহ লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখায়।নিত্যযাত্রীরা রেল লাইনের উপর বসে পরে বিক্ষোভ দেখাতে থাকে।ফলে রেলের স্টাফ স্পেশাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।স্টাফ স্পেশাল ট্রেনের সামনে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকে লোকাল ট্রেন চালুর দাবিতে।গত ১৫ মে রাজ্য সরকার দুই সপ্তাহের জন্য কড়া বিধিনিষেধ পালনের জন্য ঘোষণা করে।এরপর থেকে বিধি নিষেধ আরও বাড়ানো হয়।
যেহেতু করোনা ভাইরাসের অতিমহামারি দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা।এমনকি মৃত্যুর সংখ্যা ও বাড়ছিল।এদিকে রাজ্য সরকারের বিধিনিষেধে সমস্ত লোকাল ট্রেন,মেট্রো,বাস,লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।ফলে দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে।যার ফলে বহু মানুষের কাজ নেই।অসহায় অবস্থায় চলছে সংসার।যার ফলে লোকাল ট্রেন চালুর দাবিতে ঘুটিয়ারি শরিফে চলে অবরোধ।
তাদের অবরোধের জেরে থমকে যায় শিয়ালদা দক্ষিণ শাখা ক্যানিং লাইনে স্টাফ স্পেশাল ট্রেন চলাচল।সমস্যায় পড়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ।রেল পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে সুজিয়ে অবরোধ তুলে দেয়।

Post a Comment