জৌলুস ছাড়াই অনুষ্ঠিত হল মায়াপুরে জগন্নাথের স্নানযাত্রা
দি নিউজ লায়ন; গতবছর করণা পরিস্থিতিতে প্রতীকী রথযাত্রা হয়েছিল এবার করোনার দ্বিতীয় ঢেউ এবং আসন্ন তৃতীয় ঢেলে কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে 50 জন কে নিয়ে ইসকন মায়াপুর মন্দিরের জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। স্নানযাত্রা অভিষেক হয় জগন্নাথের গঙ্গাজল মধু ঘি ও অন্যান্য উপকরণ দিয়ে জগন্নাথের স্নান করানো হয়।
2019 সাল পর্যন্ত এভাবে স্নানযাত্রা দেশ বিদেশ এবং রাজ্য থেকেও বহু ভক্তের সমাগম হত। দুই হাজার কুড়ি এবং 2021 করণা পরিস্থিতিতে এবং গণপরিবহন না চলায় একদমই ভিড় নেই ইসকন মায়াপুর মন্দির।ইসকন মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথের স্নান যাত্রা হয়।এবং সেখান থেকেই রথযাত্রা দিন হাজার মানুষের রথ টেনে নিয়ে আসেন ইসকন চন্দ্রোদয় মন্দির আবার সেখান থেকে উল্টো রথে ফিরে যান রাজাপুরে। এবার সম্ভবত ভিড় এড়াতে ছোট করে প্রতীকী রথযাত্রা হতে পারে ইসকন মন্দিরে। অবশ্য পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে ইসকন মন্দির কর্তৃপক্ষ।

Post a Comment