হুল দিবসের উদ্বোধন করলেন বুলু চিক বরাইক - The News Lion

হুল দিবসের উদ্বোধন করলেন বুলু চিক বরাইক

 


দি নিউজ লায়ন;    দুদিনের হুল দিবসের উদ্বোধন করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক। পূর্ব বর্ধমান জেলার কেন্দ্রিয় অনুষ্ঠানে এসে এদিন মন্ত্রী বুকু চিক বরাইক বলেন, “২০১১ সালের আগে হুল দিবস নিয়ে চর্চাই হতো না। কিন্তু ২০১১ সাল থেকে বর্তমান সরকার হুল দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য সম্পূর্ণ সহযোগিতা করছেন। আদিবাসীদের উন্নয়নের জন্য সমস্ত রকম সহযোগিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।“ 


জেলার মেমারি দুই ব্লকে পাহাড়হাটী গোপালমণি হাইস্কুল মাঠে কোভিড বিধি মেনে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া হাজির ছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ সভাধিপতি দেবু টুডু সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। আদিবাসী বিদ্রোহকে স্মরণে রাখতে আদিবাসী মানুষেরা ৩০ শে জুন হুল দিবস পালন করেন। এছাড়া অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ বর্তমান সরকারের আদিবাসীদের উন্নয়নের দিকটি তুলে ধরেন। 


এছাড়া জেলার নানা প্রান্তে হুল দিবস পালিত হয়। পূর্ব বর্ধমানে গলসীতে দিনটি পালিত হল মর্যাদার সঙ্গে। হুল দিবস উদযাপনের জন্য গলসী দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গলসী  উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ধমান জেলা পরিষদের সহ- সভাধিপতি দেবু টুডু, বিধায়ক নবীন চন্দ্র বাগ সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করলেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.