‘যমরাজ’ সেজে মানুষকে সচেতন করতে প্রচারে নামলেন শিল্পী ঈশ্বর গিরি - The News Lion

‘যমরাজ’ সেজে মানুষকে সচেতন করতে প্রচারে নামলেন শিল্পী ঈশ্বর গিরি

 


দি নিউজ লায়ন;    ‘যমরাজ’ সেজে মানুষকে সচেতন করতে প্রচারে নামলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের শিল্পী ঈশ্বর গিরি। এদিন ‘যমরাজ’ ঈশ্বর গিরি- এ ভাবেই  এগরা শহরের দিঘামোড় , সবজি ও মাছ  মার্কেট , মিলনী , ত্রিকোণ পার্ক , কলেজ মোড় একাধিক প্রান্তে ঘুরে বেড়ালেন। 


হিন্দু ধর্মে মৃত্যুর দেবতা যমরাজ। কথিত আছে, মৃত্যুর পর যমরাজ মৃত ব্যক্তিকে নিয়ে যান নিজের দরবার। তাই ‘মাস্ক’ না পরা কাউকে  দেখলে বা নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে দাঁড়ালে তিনি দৌড়ে গেলেন। করোনার ‘মৃত্যু-ভয়’ ও সোজা সঙ্গে করে নিয়ে যাবেন বলে ‘ভয়’ দেখালেন যমরাজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.